ঝরা পাতাগুলি

Thursday, October 03, 2013

ছবিতা




.......আলো..........আলো
...পর্দা........ঢাকা.........ঝালর
হঠাৎ ...........................দিনের
...শেষ.....................যেখানে
.......ঘোমটা........... টেনে
............লুকিয়ে ..নিল
...................মুখ



........সেখান......থেকে
..চলার.......শুরু.......একা
.....ধরবে.....কে.....হাত
...একলা................আমার
.........ছায়ান্ধকার রাত্রি
...............কখন
................শেষ
................হবে
................তার
...............চোখে



...............এসব-কথায়-কান-দিয়ো-না
..........মেয়ে.......এসব...................মিথ্যে
....কথা...................তোমায় ................ছোঁবার
জন্যে..............................বলা-রূপকথা-নীল-গল্প-বোনা
..কান..............................দিয়ো......................না
...মন..............................দিয়ো......................না
..কখ্‌..............................খনো........................না
তোমার-জন্যে-চাঁদনগরে-আমার-প্রেমের-আসনপিঁড়ি-শূন্য-থাকুক


শোধ


পোড়া দাগ দেখাতে পারি না।
সমস্ত যন্ত্রণা, স্মৃতি- রক্তমাখা, নীল!
ফেলে গেছ চাবি, যার ফিরতের অনুপুঙ্খে তৃষ্ণাতুর ডাক .......
বন্ধ দরজার সামনে অপেক্ষায় তুমি, পিছে অন্ধকার ঘর
চাবি আমি ফিরাতে এসেছি
হাতে রেখে চলে আসা যেত,
অযথা স্বেচ্ছায় তবু তালাখানি আমিই খুললাম
দেড় বছরের জমা যন্ত্রণা-স্মৃতি-রক্ত-নীল
সময়ে মোচড় দিয়ে আমিই খুললাম
অন্ধকার ঘরে তুমি আলো জ্বালিয়েছো, চোখে আমন্ত্রণী হাসি
এ বিবর্ণ অ্যালবাম সামান্য মোচড়ে ফের আমিই খুললাম
পোড়া দাগ দেখানোর নয়
সমস্ত বিষাক্ত দাঁত নির্মম কামড়গুলি প্রত্যাহার করে
সিল্যুয়েটে হতবাক তোমাকে  মর্মরে গেঁথে যেভাবে হেসেছি
যেভাবে ফুটপাথ ঘেঁষে ছিঁড়ে যাচ্ছি একা
                         এভাবেও ফিরে আসা যায়।

আলভিদা 




চলে যাওয়া সোজা খুব ভুলে থাকা কঠিন অনেক
কিলোমিটারের চোখে মায়ার আদর মাখা ক্ষোভ
অভিমানী টায়ারের দাগ - দলা দলা ধোঁয়া পিছুটান
দুখানি আসন্নগর্ভা আঁখিপল্লব
দূরত্ব জ্যামিতি মেপে সূক্ষ্মতায় মুছে নিল মেঘাটন মনভার স্মৃতি
চোখে চোখ খুনসুটি পুনর্জন্মে ডায়রিপাতায়
লতাপাতা কুমারীত্বে বুনে রাখা রেণু রেণু ইচ্ছেপালক
শয্যাপ্রান্তে একাকীত্বে, জোনাকী শরীর আনচান
ঘুম কেড়ে নেয়
মন ভালো নেই, মনখারাপেরা ভালো নেই
দৃড়বদ্ধ মুঠি গলে গুঁড়ো গুঁড়ো অর্বাচীণ পল অনুপল
ঝরে যাচ্ছে ল্যাপটপের LCD স্ক্রীণে .....


কিং কং


টবে লাগিয়েছিলে পাহাড়ি ফুল
ডিস্কো থেক্‌ দিলে গ্রাম্য পা"য়
রঙের উচ্ছ্বাস ফ্যাকাসে তাই
ছন্দ ভেঙে তার অবাক নাচ

ব্যঙ্গে বিস্ময়ে বাক্যহীন
ছুঁয়ে দেখেছে কারো আলাপী স্বর
মাল্টিন্যাশনালে বেঁধে রাখো
বাটিতে মাইনের ভেজা ছোলা

ঘনিষ্ঠতা দাও মিনিস্কার্ট
গাড়ি বা অফিসের তুখোর পোস্ট
দুচোখ অনিকেত, দুপায়ে খোঁজ
শিশিরস্নাত ভোরে গোয়ালঘর

যে টুকু মায়া আছে যে পিছুটান
জনক জননীর মলিন স্বর
প্রিয়ার টেলিফোনে বাড়ানো হাত
ছোটোভাইয়ের গলা ক্যালিডোস্কোপ

সেটাও মুছে নিলে, সভ্যতা,
তোমার কংক্রীট - জঙ্গলের
মউমাটির বিষে ভরে দেবো!
জাগবে শিরা বেয়ে আর্তনাদ

শানাবে রেড অ্যালার্ট জনপদে
নামাবে মিলিটারি অসংযম
শিকড় ছিঁড়ে গেছে বিপ্লবীর
ছিন্নমূল ওকে ভয় করো।

বারুদ চোখে, জিভে চকমকি,
প্রবঞ্চনা চেখে নীল শরীর
প্রতিশোধের জ্বালা ধমনীতে
পারবে! পারো যদি মেরে ফ্যলো !

মুখোশে মোড়া তোর অহঙ্কার
রক্তবীজে ছেয়ে মরে যাবো
ফের টবে লাগালে পাহাড়ি ফুল
ডিস্কো থেক্‌ দিলে গ্রাম্য পা’য়

তারপর




ধরে নাও বেঁচে থাকাও এমন অবিশ্বাসী -
কারো চোখ স্নান সেরেছে চিলেকোঠায় একা
স্বপ্নের রাজকুমারের আপত্তিকর হাত
আজ তার কুমারী ঋণ ছুঁয়েছে জোর করে

কার্নিসে উড়তে থাকে ডায়রিজীবন-কুঁচি
দেশলাই স্বপ্ন পোড়ায়, পোড়ায় অবুঝ সাধ
মেয়ে তোর ভিজে হাসির সিঞ্জিনি যন্ত্রণায়
বিষন্ন মেঘলা আকাশ রক্ত মেখে চুপ

ধরে নাও বেঁচে থাকাও এমন অপ্রার্থিব
স্নানান্তে জিন্‌স ছেড়ে তোর শাড়ির অহঙ্কার
খালি পা"য় ভিজে উঠোন পেরিয়ে, সান্ধ্যদীপ
জ্বালাচ্ছে আকাঙ্খাহীন শুদ্ধ স্নিগ্ধতায়।